Published : 12 Oct 2026, 08:40 AM
Updated : 11 Oct 2026, 08:30 PM
বাল্যবিয়ের কারণে অনেক মেয়ে তার স্বাভাবিক জীবন হারায় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের ক্ষতি অনেক বেশি। ১২ বা ১৩ বছর বয়সী কোনো মেয়ের বিয়ে হলে অল্প সময়ের মধ্যেই তার গর্ভে সন্তান আসতে পারে। তখন একটি শিশুর পেটে আরেকটি শিশু থাকার মত পরিস্থিতি তৈরি হয়।
তিনি আরও বলেন, বিয়ের পর মেয়েটিকে শ্বশুরবাড়িতে অনেক কাজও করতে হয়। এতে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করার সুযোগ থাকে না।
তার ভাষ্য, এভাবেই একটি মেয়ের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়ে। অথচ এই পরিস্থিতির জন্য মেয়েটি নিজে দায়ী নয়।
তাই বাল্যবিয়ে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
