সুনামগঞ্জের ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতা, উসকানিমূলক মিছিল-স্লোগান ও রাষ্ট্রবিরোধী কাজের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোকাভাঙ্গা পয়েন্টে পথসভায় মিলিত হয়।
খুরমা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসরাফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ খালিক, ইউনিয়ন যুবদলের সভাপতি হিরা মিয়া, ছাতক উপজেলা যুবদলের নেতা আসিকুর রহমান ইমন ও ফকির আল-আমিন।
পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে খুরমা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা আনাছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের নেতা কামরান হোসেন ও জাকির হোসাইন লাহিন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান ও দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের নেতা রিয়াদ, তানভির আহমদ ও মারুফ আহমদ, খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল ইসলাম মিলাদ, ইউনিয়ন যুবদলের নেতা ওলিউর রহমান, শরিফ আহমদ, আব্দুল্লাহ, সফিক উদ্দিন ও জুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় ঝটিকা মিছিলের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মিছিলে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয়ায় এলাকাবাসী ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা সঙ্গবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে অধিকাংশ মিছিলকারী পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দেয়।
