পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে রাজশাহীর বাঘার এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ওমরাহ পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহত জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যান জহুরা বেওয়া। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
জহুরা বেওয়ার ছেলে ও মনিগ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলাম বলেন, শনিবার বিকাল ৪টার দিকে আমার মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছিলাম। আগামী ২৩ অক্টোবর আমাদের দেশে ফেরার কথা ছিল।
তিনি জানান, মক্কাতেই তার মায়ের দাফন সম্পন্ন করা হবে।
মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন মাওলানা তহুরুল ইসলাম।
মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
