সন্তোষ মিত্র স্কোয়্যারে এ বারের থিম ‘বন্দে মাতরম’
দুর্গাপুজো ২০২৬-এ সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘বন্দে মাতরম্’ — ‘সনাতনী চেতনায় বন্দে মাতরম্’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ভাবনা তুলে ধরা হয়েছে মণ্ডপে। সন্তোষ মিত্র স্কোয়্যারের ৯১তম বর্ষের এই আয়োজনে থাকছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবীদের আত্মত্যাগ এবং দেশের ঐতিহ্যের নানা দিক।
