কুড়িগ্রামের উলিপুরে লালন সাঁই-এর তিরোধান দিবস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যাবসায়ী মতলেবুর রহমান।
এসময় বক্তারা বলেন, মানুষের ভেতর থাকে আরেক মানুষ। সেই মানুষ তার পরিচয়ের অতীত যে মানবসত্তা, অনন্তের সন্ধানী মরমি সাধক ছিলেন লালন সাঁই। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে তার গান ও দর্শন আজও আমাদের ফিরিয়ে নেয় মানুষের কাছে। তার দর্শন, গানের গভীর কথা, বোধ ও মমত্ব তাকে অমর করে রেখেছে। আজও তার গান শুনে প্রভাবিত হয় বহু মানুষ। লালন ছিলেন প্রতিভাবান এক বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
The post উলিপুরে লালন সাঁই-এর তিরোধান দিবস পালন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা appeared first on Dhaka Protidin.
