দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:৪৩ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবংমাসদাইর ও আমলাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে উঠুক আনন্দময় ও সর্বজনীন।
এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
