তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হবে ইনডোর সেবা: স্বাস্থ্যমন্ত্রী
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচিরেই ইনডোর (অন্তর্বিভাগ) সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি অচিরেই ইনডোর সেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
