সাতক্ষীরায় বিজিবির অভিযানে লাখ টাকার মাদকদ্রব্য জব্দ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট জব্দমূল্য ৭৮ লাখ টাকা।
আরও পড়ুন
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব দ্রব্য জব্দ করে ১৭ বিজিবির একটি টহলদল। শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পরে জব্দ করা দ্রব্য পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে জানা গেছে এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
নাজমুল শাহাদাৎ/অন্তরা/
আরও পড়ুন
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে একজন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন। সেই বাড়ি থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ, এ হত্যাকাণ্ডে তার নাতি জড়িত থাকতে পারেন। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ’প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আজহার/
আরও পড়ুন
পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ছেলে গ্রেপ্তার
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
ছবি: খবরের কাগজ
-->পাবনার ফরিদপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের অস্ত্রের আঘাতে সূর্য বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. উদ্দিন সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সূর্য বেগম লক্ষ্মীকোল গ্রামের লোকমান আলীর স্ত্রী। পরিবারে তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
আরও পড়ুন
ছেলে মো. উদ্দিন সরদার সবার ছোট। উদ্দিন সরদার এর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এই আসক্তির কারণে প্রায় তিন মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং তখন থেকেই উদ্দিন বাড়িতে একা বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন, তখন মাদক কেনার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করেন উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে মায়ের ওপর আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর উদ্দিন পাশের বাড়িতে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আমিনুল ইসলাম জুয়েল/তামান্না রুপা/
আরও পড়ুন
মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় পর্যটকের মৃত্যু
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় আফরিন সুলতানা (৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিনাথ জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আল-আমিনের মেয়ে।
আরও পড়ুন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে মহেশখালীতে বেড়াতে আসে শিশু আফরিন। বেলা সাড়ে ১১টার দিকে আদিনাথ জেটিঘাট এলাকায় একটি বেপরোয়া ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আল-আমিন বলেন, ‘সরকারি ছুটিতে পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। কিন্তু বেপরোয়া ইজিবাইক আমার ফুটফুটে মেয়ের জীবন কেড়ে নিল।’
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছৈয়দুল করিম/অলি/
আরও পড়ুন
টেকনাফে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় চার মাদককারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের কভারের নিচে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পিকআপেরচালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন
অন্যদিকে একই রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর তিন ব্যক্তিকে পোটলা হাতে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩), শাকিল (২২) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লক-১-এর এফডিএমএন সদস্য খাইরুল আমিন (২৪)।
পরে তাদের তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪টি কার্টন থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, দুটি পৃথক অভিযানে সর্বমোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদককারবারিরা বড় সিন্ডিকেট কিংবা অভিনব কৌশল অবলম্বন করলেও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
তিনি টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
শাহীন/তামান্না রুপা/
