বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আপুকে বিয়ে করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম। বিয়ের আগের দিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে আয়োজন করা হয় কাওয়ালি সন্ধ্যা ও বিয়ের কেক কাটা অনুষ্ঠানের।
পরে শুক্রবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
কনে কাসবিয়া কাশেম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেই হিসেবে তিনি রাহিমের এক শিক্ষাবর্ষের সিনিয়র।
বিয়ের বিষয়ে মোহাম্মদ রাহিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনকে স্মরণীয় করে রাখতে এবং বিয়েকে সহজলভ্য করে তুলতে আমরা এখানে বিয়ে করেছি। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এমএইচ
