সংবাদ · সাধারণ
‘হার্ট অব দ্য বিস্ট’-এ নিঃসঙ্গতার বিরুদ্ধে লড়াই
২৪/১০/২০২৬

বরফে
ঢাকা আলাস্কার দুর্গম প্রান্তরে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত সাবেক স্পেশাল ফোর্সেস
কর্মকর্তা জেমস বেলমন্ট। পাশে শুধু অবসরপ্রাপ্ত যুদ্ধকুকুর ওডিন। লোকালয়ে ফিরতে তাদের
পাড়ি দিতে হবে প্রায় ৫৮ মাইল দুর্গম পথ। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ব্র্যাড পিট
অভিনীত সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’।সিনেমায়
জেমসের চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। যুদ্ধের স্মৃতি ও মানসিক ক্ষত বয়ে বেড়ানো
জেমসের একমাত্র সঙ্গী ওডিনও সামরিক প্রশিক্ষিত যুদ্ধকুকুর। বরফ, তীব্র ঠান্ডা, ক্ষুধা
ও বন্যপ্রাণীর হুমকির মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের বেঁচে থাকার লড়াই।জেমস
ও ওডিনের সম্পর্কই সিনেমাটির অন্যতম আবেগঘন দিক। কথা বলতে না পারলেও বিপদের মুহূর্তে
দুজনের মধ্যে তৈরি হয় গভীর এক নীরব বোঝাপড়া। কখনও ওডিন জেমসকে বিপদ থেকে রক্ষা করে,
আবার কখনও জেমস তাকে আগলে রাখেন।সম্প্রতি
প্রকাশিত দুটি ট্রেলারে বিমান দুর্ঘটনা, আলাস্কার ভয়ংকর পরিবেশ, বেঁচে থাকার লড়াই এবং
জেমস-ওডিনের বন্ধন তুলে ধরা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড আয়ার। এর আগে ‘ফিউরি’
সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
ওডিন
চরিত্রে অভিনয় করেছে জার্মান শেফার্ড ‘উবার’। ব্র্যাড পিট জানিয়েছেন, শুটিংয়ের সময়
উবারের সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল। মজা করে উবারকে সিনেমার ‘আসল তারকা’ও
বলেছেন তিনি। সিনেমাটিতে বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা এবং
মানুষ ও প্রাণীর গভীর বন্ধনের গল্প উঠে এসেছে।
মূল প্রতিবেদনে যান ↗