‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে রংপুর অঞ্চলে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে রংপুর অঞ্চলের আটটি জেলার প্রায় ৫০০ সাহিত্য-সাংস্কৃতিক প্রতিনিধি অংশ নেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রংপুর অঞ্চলের পরিচালক অহিদ সালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মনোয়ারুল ইসলাম। তিনি ‘সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা ও নেতৃত্ব তৈরি’ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও প্যানভিশন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব মুকুল। এ ছাড়া পবিত্র কোরআনুল কারিম থেকে দারস পেশ করেন মাওলানা মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল ও মো. রায়হান সিরাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, অধ্যক্ষ আব্দুল গণি, প্রভাষক ছাদের হোসেন, এ কে এম ফেরদৌস আলম, তৈয়ব আলী, আলাউল ইসলাম ফাতেমী পাভেল, হাবিবুর রহমান শামীম, তোফায়েল প্রধান, মো. নূর আলম, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মাজেদুল ইসলাম, নাঈম সিদ্দিকী ও আবুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দোয়ার মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি হয়।
