শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও তুরাগ অ্যাকটিভের মধ্যে গতকাল রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক সই হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ ও তুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ তুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতারের সঙ্গে ডকুমেন্ট হস্তান্তর করেন।
