তিন মাসমেয়াদি ডুয়াল ট্রেনিং সিস্টেম কোর্স উদ্বোধন; দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান
আব্দুল মমিন, নীলফামারী প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ছবি- প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন নয়, বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
এর আগে টিটিসির সম্মেলনকক্ষে তিন মাসমেয়াদি ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মো. হুমায়ূন কবির বলেন, শুধু সনদ অর্জনের জন্য প্রশিক্ষণ নিলে হবে না; বাস্তব কাজের দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। টিটিসি থেকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল মোমিন, মেকানিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর শরিফুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

