দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগ করত বলে মন্তব্য করেছেন ফাহাম আব্দুস সালাম। একই সঙ্গে বাংলাদেশের সাধারণ মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রাষ্ট্রপতির জামাতা ও বিএনপিপন্থি অ্যাকটিভিস্ট ফাহাম আব্দুস সালাম এসব কথা লেখেন।
বিজ্ঞাপন
তিনি লেখেন, ‘বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করতো যে দূর্গাপূজা এলে এই বুঝি একটা গ্যাঞ্জাম লাগবে। বাংলাদেশের সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না যে হিন্দুরা পূজা করতে পারবে না। এই শয়তানিটা আওয়ামীরাই করতো এবং এটাই ছিল তাদের রাজনীতি।’
পোস্টে তিনি লেখেন, ‘আমরা যারা নাইন এলেভেন পার করেছি পরিণত বয়সে - সারা দুনিয়ার সব মুসলমানের মধ্যে এই ভয়টা কাজ করে। না জানি কোথায় গ্যাঞ্জাম লাগলো?’
‘সেই দিক থেকেই একটা নিরাপদ ও আনন্দময় দূর্গাপূজা অনুষ্ঠিত করার জন্য সরকারকে ধন্যবাদ। বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ।’
ফাহাম লেখেন, ‘প্রিয় হিন্দু ভাইয়েরা, আশা করি আপনারা অনুধাবন করবেন যে আওয়ামী লীগ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই। তারা আপনাদের ব্যবহার করেছে। এই দেশের মুসলমানরা এত খারাপ না যে আপনাদের আলাদা করে ভয় পেতে হবে। আপনারা নিশ্চিত থাকুন যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই প্রায় সমান পর্যায়ের চুতিয়া।’
বিজ্ঞাপন
‘আপনাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিএনপি ও আমাদের সাইডের প্রতিটি রাজনৈতিক দল বেশি রক্ষা করবে। আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করেছি। ধর্মীয় সহিষুতা বৃদ্ধি পাবে। আপনারা সত্যের পথে থাকুন - বিএনপির পক্ষে থাকার কোনো দরকার নাই। আমরাও চেষ্টা করছি। এখনও সফল বলা যাবে না। কিন্তু আমাদের নিয়ত ঠিক আছে। ৫ই অগাস্ট শেষ না - শুরু।’
তিনি আরও লেখেন, ‘আমরা নিজেরা নিজেদের হেল্প করলে অনেক কিছুই সম্ভব। যা আগে হয় নাই - এমন না যে কখনোই হবে না।’
এমআরএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
