প্রকাশিত: ০৮:২০, ১৯ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি ঝুটের গোডাউনে রবিবার রাতে আগুন লাগে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনে গোডাউনে মজুত থাকা সব ঝুট পুড়ে গেছে।
রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর আমবাগ ঈদগাহ মাঠের উত্তর-পূর্ব পাশে অবস্থিত গোডাউনটিতে আগুন লাগে।
এলাকাবাসী জানান, আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। গোডাউনটিতে বিপুল পরিমাণ ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
