নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আল আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিশরের আন্তর্জাতিক শায়খদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা উল্লেখ করে একাডেমিটির শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে একাডেমির সখীপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সিয়াম আহমেদ আল আজহারী বক্তব্য দেন। তিনি বর্তমানে মিশরের কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এ সময় তিনি আল আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির লক্ষ্য, উদ্দেশ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলারশিপপ্রাপ্ত মাওলানা নাসির উদ্দিন আজহারী। তিনি মিশরের কায়রোর একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার।
