শারীরিক অসুস্থতার জন্য মাঝপথেই ‘বিগ বস বাংলা’য় থেমেছে ঝিলম গুপ্তর যাত্রাপথ। মুম্বই থেকে বাড়ি ফিরলেন তিনি। সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন। দিলেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট।
ঝিলমের বাবার দাবি, ওঁর গলব্লাডারে স্টোন হয়েছে। যা আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাই চটজলদি অস্ত্রোপচার করতে হবে।
ঝিলম সোশাল মিডিয়ায় লেখেন, “ওগো মা… এসো মা… এই বাড়িতেও থাকতে এসো মা…ঘরে ফিরে এসেছি। একটু ভালো আছি।” তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত ইতিবাচক জবাব পেয়ে যথেষ্ট খুশি তাঁর অনুরাগীরা। ঝিলমের বাবার দাবি, ওঁর গলব্লাডারে স্টোন হয়েছে। যা আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাই চটজলদি অস্ত্রোপচার করতে হবে।
বিগ বসের হাতে মেডিক্যাল রিপোর্ট পৌঁছতেই তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার ঘরের অন্দরে তখন এক দফা নমিনেশন প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিক সেই সময়ই খোদ বিগ বসের গম্ভীর ঘোষণায় কেঁপে ওঠে দুর্গ। চিকিৎসকদের পরামর্শে ঝিলমকে খেলানো সম্ভব নয়। তাই অবিলম্বে শো থেকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা। এই ঘোষণায় হকচকিয়ে যান ঝিলম-সহ শোয়ের প্রতিযোগীরা। প্রথম কয়েক সেকেণ্ড দর্শকও এই ঘোষণা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারেনি। ঝিলমের উদ্দেশে বিগ বস স্নেহের সুরে বলেন, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালবাসা নিয়ে যাবেন। আপনার আগামী দিনগুলো সাফল্য, আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” ক্ষীণ কণ্ঠে বিগ বসকে ধন্যবাদ জানান ঝিলম।
