লামায় শারদীয় উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০১:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের একশত পরিবারের মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১টায় লামা রিপোটার্স ক্লাব হল রুমে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১শত সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়াড়র্ের কাউন্সিলর পদপ্রার্থী ও লামা পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,লামা কেন্দ্রীয় হরি মন্দির ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু ?বিধান দাশ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি সদস্য বিপ্লব দাস, চুমকি, বনিক, মিন্টু কর্মকার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। অনুষ্ঠানে পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় ও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব। এ সময় কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বলেন, মোঃ শফিকুল ইসলাম লামা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলে তাঁদের এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী।
তাঁদের মতে, শফিকুল ইসলাম একজন ভালো মানুষ। তাঁর এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত। উপকারভোগীরা মোঃ শফিকুল ইসলামের এই মহতী উদ্যোগের জন্য সৃষ্টিকর্তার কাছে তাঁর মঙ্গল ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাগস :
