নাসিরনগরে সেচ প্রকল্পের ২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
নাসিরনগর প্রতিনিধি, সাইফুল ইসলাম প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো জমিতে পানি দিতে না পারলে ফসলের ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নামিয়ে নেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। পরে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় তারা। ট্রান্সফরমারের খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় প্রকল্পের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আসন্ন বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, ট্রান্সফরমার না থাকায় প্রয়োজনের সময় জমিতে পানি সরবরাহ করা সম্ভব হবে না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।
এলাকাবাসী জানান, কৃষিকাজে সেচের জন্য বিদ্যুৎ ট্রান্সফরমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের চুরির ঘটনা কৃষকদের স্বাভাবিক কৃষিকাজে বাধা সৃষ্টি করছে। তাই দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করে সেচব্যবস্থা সচল করা জরুরি। ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
চট্টগ্রাম বিভাগের আরো খবর
আরও খবর
-
সাদুল্লাপুরে আমন ধানে কারেন্ট পোকা দমনে মাঠে কৃষি কর্মকর্তারা
-
মাদারগঞ্জে ৫শ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খাওয়ার অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
-
বড়াইগ্রামে বিধবার ৪ দোকানে তালা দিয়ে জমি দখলের অভিযোগ
-
নাসিরনগরে সেচ প্রকল্পের ২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
-
শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার
-
মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
ধামরাইয়ের ২৩৫ পূজামণ্ডপে চাল, নগদ অর্থ ও শাড়ি বিতরণ
-
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আতিকুর রহমান
-
মাদারগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ২৮ প্রতিমার কাজ প্রায় শেষ
-
নাভারণে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
-
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
-
পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা’
-
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
-
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির একাংশের বিক্ষোভ, ২৪ ঘণ্টার সময়সীমা
-
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
