ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টাঙ্গাইলের ঘাটাইলে যানজট, জলাবদ্ধতা ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি।
রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।
সভায় পরিচ্ছন্ন ঘাটাইল গড়ে তোলা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মাদক নিয়ন্ত্রণ এবং লালমাটি কাটা বন্ধসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ইউএনও নূরী তাসমিন উর্মি বলেন, উপজেলার বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। এ কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, খান ফজলুর রহমান, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, রবিউল আলম বাদল, সারোয়ার জাহান কলি, আবু মো. শোয়েব ডন, মীর আলেয়া, ইমরান হোসেন, মো. ফারুক হোসেন, নাজমুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, সাব্বির হোসেন, আবু রায়হান, আব্দুল লতিফ, নজরুল ইসলাম চাঁন ও কবি সালাম চাঁন তরফদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
