খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
খুলনায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি ও বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হরিণটানা থানার জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
