সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ মাস ও ১০ মাস বয়সি আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এতে করে বিভাগে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন ভর্তি হওয়ায় বর্তমানে ওসমানী হাসপাতালে ২০০ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত বিভাগে মোট এক হাজার ১১৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে।