সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
সিলেটে ‘চিঠির কথা' গান-কবিতায়’ শীর্ষক ৩৪৮তম সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে এই আসরের আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন।
আসরে বক্তারা জানান, মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা। আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও তার স্মৃতি অনেকের কাছে অম্লান। একসময় চিঠিই ছিল দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। আধুনিক প্রযুক্তির যোগাযোগব্যবস্থায় সেই চিঠি লেখার অভ্যাস হারিয়ে গেলেও চিঠির পাতায় জমে থাকা স্মৃতিগুলো আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে।
কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় আসরে মুখ্য আলোচক ছিলেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু। স্বাগত বক্তব্য দেন সাইক্লোন সিলেটের সভাপতি ও ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল এবং দয়ামীর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ। আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ ও কবি মাহফুজ জোহা। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি ইসমত হানিফা চৌধুরীর একটি চিঠি পাঠ করেন ইশরাক জাহান জেলী।
আসরে চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশ নেন এন এ আশালতা, শান্তা কামালী, এনামুল হক, নিশাত ফাতেমা মেহের, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ ও মাশুক আহমদ।
গুগলে আমাদের খবর পেতে
