মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকাল দিকে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনাসাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন একসময় সবধরনের কার্যক্রম থেকে মেয়েরা পিছিয়ে ছিল। সেই তুলনায় এখন অনেক এগিয়ে গেছেন তারা। সামনের দিকে এগিয়ে নিতে তাদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, পুষ্টি এবং তাদের ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। কন্যাশিশুদের বিরুদ্ধে বৈষম্য দুর করা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ বা যেকোনো ধরনের সহিংসতা থেকে রক্ষা করা ও দেশের কন্যাশিশুদের নিরাপত্তা, আইন অধিকার এবং তাদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি নিশ্চত করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব আছে, তবে কন্যাশিশুদের সকল ধরনের সুরক্ষা ও নিরাপত্তা পেত আমাদের সবাইকে সজাগ হতে হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
