
টেবল টেনিসে ইতিহাস হরমিত-যশস্বিনীরছবি: X
Published on
:
1 min read
এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত। মিক্সড ডাবলসে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন হরমিত দেশাই ও যশস্বিনী ঘোরপাড়ে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক গ্যাংহিয়ন ও লি দেউনকে ৩-২ গেমে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে ভারতীয় জুটি। এই সাফল্যের কারণে ৭২ বছর পরে মহাদেশীয় এই প্রতিযোগিতায় মিক্সড ডাবলসে পদক জিততে চলেছে ভারত। শেষ বার ১৯৫৪ সালে এই বিভাগে পদক পেয়েছিল ভারত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন নজির গড়লেন হরমিত ও যশস্বিনী।
