কালবেলার সিএফওর বাবার ইন্তেকালে গণমুক্তি ও শরীয়তপুর প্রেসের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দৈনিক কালবেলার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আবুল কাশেমের পিতা মো. ছেরাজল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
মরহুম মো. ছেরাজল হক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুরের ছেরু বলীর বাড়ির বাসিন্দা ছিলেন। শতবর্ষী এই অভিভাবকের প্রয়াণে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মো. আবুল কাশেমের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক গণমুক্তি এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস পরিবার। এক শোকবার্তায় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ও ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এছাড়া দৈনিক কালবেলা পরিবারও তাদের সিএফওর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
