Published on
:
1 min read
স্কুল থেকে ফেরার সময়ে রাস্তার ধারের সাত ফুট গভীর খোলা নর্দমায় এক শিশু পড়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে পানিপথের ৩ নম্বর ওয়ার্ডের রাধা ফ্যাক্টরির কাছে। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা ও উদ্ধার করে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, ওই শিশুটির নাম হৃতিক। ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই নর্দমার পাশের রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল ওই বাচ্চাটি। আচমকাই ওই খোলা নর্দমায় পড়ে যায় সে। স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখে পেয়ে ছুটে যান। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে। বার বার পুরসভায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
পানিপথ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নর্দমা তৈরির কাজের সঙ্গে যুক্ত পুরসভা জুনিয়র ইঞ্জিনিয়ার পারমিন্দরকে তাঁর গাফিলতির কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুরসভা কমিশনার পঙ্কজ রাও বলেন,‘পারমিন্দরের উচিত ছিল নর্দমা তৈরির কাজ ঠিক হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। তা তিনি করেননি।’
স্থানীয়দের অভিযোগ, এই একই জায়গায় এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। হৃতিককের আগে অগস্ট মাসে এক মহিলা ওই নর্দমায় পড়ে গিয়েছিলেন। মহিলাকে খোলা নর্দমায় পড়ে যেতে দেখে স্থানীয় দোকানদাররা তাঁকে উদ্ধার করেন। সূত্রের খবর, নর্দমা তৈরির কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
