পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মালতি সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে আলোচনা সভায় বক্তারা গ্রামীণ নারীদের অধিকার, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং ক্ষমতায়ন এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচিতে পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে গ্রামীণ নারীদের অধিকার, সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজের উন্নয়নে তাঁদের অবদান তুলে ধরে একটি নাটক মঞ্চস্থ হয়।
