
বদলগাছীতে আগাম শিম চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা
নওগাঁর বদলগাছীতে আগাম জাতের শিমচাষ করে অনেক লাভবান হচ্ছে উপজেলার কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে শীতের শুরুতেই বেশী লাভের আশায় আগাম শিম চাষ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) বদলগাছী বাজারে দেখাযায়- ১২০ থেকে ১৩০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে। বাজারে দামও ভাল পেয়ে খুশি। তারা বলছেন আমরা আগাম জাতের শিম বাজারে দাম ভালো পাওয়া যায়।
উপজেলার কোলা ইউপির পুখুরিয়া, ভান্ডাপুর, কেশাইল সহ বিভিন্ন এলাকার মাঠে দেখায়ায় আগাম শিম চাষ হচ্ছে।
কৃষক আব্দুস সালাম বলেন আমি ১০কাঠা জমিতে শিম উঠাতে শুরু করেছি প্রথমদিন ২৫ কেজি তুলেছি। আগামী হাটে আরো বেশী উঠাতে পারব বলে আশা করছি।
নিহনপুর গ্রামের কফিল উদ্দীন, ঢেকরা গ্রামের আফাজ আলী বলেন আগাম শিম করে ৫ কাঠা জমিতে দুইবারে সারে ৩ হাজার টাকা দরে শিম বিক্র করেছি। আশা করছি সামনে হাটে আরো ১০ হাজার টাকার শিম বিক্রি করব।
উপজেলা কৃষি অফিসার মোঃ মোঃ মেহেদী হাসান বলেন আগাম জাতের শিম বারীফোর শিম ১৬০ হেক্টর চাষ আবাদ হয়েছে।
