মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) বিভাগটির সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন কবে জারি হবে, তা এখনো জানা যায়নি।
সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানা গেছে। সাধারণত, রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এমএম/
