বক্সা ব্যাঘ্র প্রকল্পছবি: Facebook
Published on
:
1 min read
আট দিন ধরে অচল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জিপসি সাফারি। সমস্যা মেটাতে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের হস্তক্ষেপ চেয়েছেন বক্সার বাসিন্দারা। জয়ন্তী গ্রামসভার সম্পাদক শুভজ্যেতি বসু বলেন, '১০ অক্টোবর থেকে বক্সায় জিপসি সাফারির ছাড়পত্র দিয়েছে বনদপ্তর। কিন্তু জয়ন্তীর কোর এলাকার সাফারিতে নিষেধাজ্ঞা রয়েছে। মহাকাল রুটে রাস্তা না থাকায়, সাফারি করা যাবে না। তা হলে পর্যটকরা যাবেন কোথায়? অরণ্যের অধিকার-সহ আমাদের দশ দফা দাবি নিয়ে কোনও আলোচনা করা হচ্ছে না।' পর্যটনমন্ত্রী বলেন, 'বিষয়টি বনদপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও পর্যটন জড়িয়ে থাকায় দায়িত্ব অস্বীকার করতে পারি না। বনদপ্তরের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করব।'