ঈদ-পূজা কিংবা বড় কোনো ছুটি। এই কয়েকটা দিনের জন্য পরিবার নিয়ে শহর ছেড়ে গ্রামে প্রিয়জনদের কাছে ছুটে যান। কেউ আবার ঘুরতে যান দেশের বিভিন্ন প্রান্তে। কম খরচে এবং দ্রুত ভ্রমণের জন্য ট্রেন সবচেয়ে আরামদায়ক। তবে বিপত্তি বাধে টিকিট নিয়ে। চোখের পলকেই টিকিট কেটে নিয়ে যেতে প্রতারক গোষ্ঠী। তবে সেই দিন এখন শেষ। ট্রেন ভ্রমণে টিকিট এখন অনলাইনে। একজন যাত্রী ট্রেন ভ্রমণে তার নিজের জাতীয় পরিচয়পত্র বহন করতে হবে এবং সেই পরিচয়পত্র দিয়েই টিকিট কাটতে হবে।
আসুন ঝামেলা ছাড়াই কীভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম জেনে নিন-
ট্রেনের টিকিট কাটার নিয়ম
ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট অথবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নম্বর, সচল মোবাইল নম্বর। তারপর কাটতে হবে টিকিট।
রেজিস্ট্রেশন যেভাবে করবেন-
প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটটির রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে নতুন একটি পেজ আসবে। সেখানে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর সচল নাম্বারে একটি সিকিউরিটি কোড আসবে। কোডের ঘরে সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন সাকসেসফুল নামে নতুন একটি পেজ আসবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর টিকিট কাটতে পারবেন। এজন্য প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা লগইন প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে। তারপর পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে। এরপর কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা উল্লেখ করতে হবে। এরপরের পেজে দেখানো হবে সিট অ্যাভেইলেবেল আছে কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে।
টিকিটের পেমেন্ট করবেন যেভাবে
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন। পরে আপনার ই-মেইলে অথবা অ্যাপ এ ই-টিকিটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ভোটার আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকিট প্রদত্ত তথ্য দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিটও সংগ্রহ করতে পারবেন। অথবা চাইলে ই টিকিট দিয়েই ভ্রমণ করতে পারবেন। যাত্রার পূর্বে ছাপানো টিকিটও সংগ্রহ করতে পারবেন। অথবা চাইলে ই টিকিট দিয়েই ভ্রমণ করতে পারবেন।
কেএম
