বিয়ের সেই মুহূর্তEi Samay
Published on
:
1 min read
এই সময়, অশোকনগর: প্রেমিক যুগলের ইচ্ছায় দুর্গাপুজোর মণ্ডপই হয়ে উঠল বিয়ের ছাঁদনাতলা। কনের পরিবারের আপত্তি সত্ত্বেও অষ্টমীর রাতে ঘটনাটি ঘটল অশোকনগরের একটি বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপে।
মালাবদল, সিঁদুরদান ও পুরোহিতের মন্ত্রোচ্চারণে পুজোর মণ্ডপেই বিয়ে সেরে ফেললেন অশোকনগরের বাসিন্দা তনু অধিকারী ও খড়দহের সৌমী দফাদার। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নেতাজি সঙ্ঘের দুর্গাপুঙ্র মণ্ডপে এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে এলাকায়। ইনস্টাগ্রামে আলাপ থেকে প্রেমে পরিণতি পায় দু’জনের সম্পর্ক। তবে এই সম্পর্কে আপত্তি ছিল সৌমীর পরিবারের। অষ্টমীর রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে অশোকনগরে আসেন সৌমী।
এর পরই বাড়ি থেকে লাগাতার ফোন আসতে শুরু করে। তরুণীর আশঙ্কা ছিল, বাড়ি ফিরলে অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হতে পারে। এর পরেই প্রেমিক যুগল বিয়ের সিদ্ধান্ত নেন। এগিয়ে আসেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যেরা। বেছে নেওয়া হয় পাড়ার দুর্গাপুজোর মণ্ডপকেই। অষ্টমীর রাতে দুর্গাপ্রতিমা দর্শনে এসে প্রেমিক যুগলের বিয়ের সাক্ষী হন বহু দর্শনার্থী।
