ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ছাত্র হল-২-এর ভবনে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে রসুল নামে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে চার তলা থেকে নিচে পড়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে কাজের সময় নিরাপত্তাবেল্ট ও হেলমেট না থাকায় নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মাইশা কনস্ট্রাকশন’ নিরাপত্তার অনীহাকে দায়ী করলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে একাধিকবার তাগিদ দেওয়া হলেও নির্দেশনা মানা হচ্ছে না।