সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক রেজা চৌধুরী সেলিম সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান জামান সহ ডেমরা থানাধীন ৬৬,৬৭,৬৮, নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীগণ । মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে দেওয়া এক শোকবার্তায় রেজা চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান জামান বলেন , সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শোকবার্তায় আরও বলেন, সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ডেমরা থানা বিএনপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। তারা বলেন ডেমরা থানার উন্নয়নে সালাউদ্দিনের বিকল্প ছিলনা তিনি ছিলেন একজন নেতা সালাউদ্দিন, ডেমরা এলাকায় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আমাদের এই নেত। ডেমরা থানা বাসি একজন যোগ্য নেতাকে হারিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করছেন সহকর্মীরা।
–প্রেস রিলিজ

