ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, নির্বাচনী নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ এবং প্রশ্ন তোলায় লাঠিচার্জের দাবি—এই বিষয়গুলি সামনে রেখে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে জন মার্চ ও মহামিছিলের ডাক দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্মসূচির প্রচারবার্তায় ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, মহিলা, যুবক-যুবতী ও ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির ঘোষণা করেছেন রাহুল গান্ধী।