Published on
:
2 min read
SIR বিরোধী আন্দোলন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের মাঝে নতুন করে বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্ৰতি তাঁর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে বিজেপির এক্স হ্যান্ডলে। আন্দোলনের মাঝেও তিনি ভিয়েতনাম সফরে যাচ্ছেন বলে কটাক্ষ করা হয় সেই পোস্ট-এ। রাহুলের ফ্লাইটে যাওয়ার একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময়) পোস্ট করা হয়। বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে কংগ্রেস।
এক নজরে
বিতর্কের কেন্দ্র: রাহুল গান্ধীর কথিত ভিয়েতনাম সফর।
বিজেপির অভিযোগ: বিরোধীদের আন্দোলনের মধ্যেই বিদেশ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা।
ভিডিও পোস্ট: ১৯ অক্টোবর সমাজমাধ্যমে বিমানের ভিতরের একটি ভিডিও পোস্ট করে কটাক্ষ করে বিজেপি।
বিজেপির বক্তব্য: RP সিং এবং শাজিয়া ইলমি রাহুলের বিদেশ সফর নিয়ে সমালোচনা করেন।
বিজেপির ওই পোস্ট-এর ভিডিয়োতে রাহুল গান্ধীকে ফ্লাইটের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। পোস্ট-এ বিজেপির কটাক্ষ, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে কয়েক দিনের জন্য ভিয়েতনাম ঘুরে আসা যাক, কেউ জানতেও পারবে না!’ বিষয়টি নিয়ে বিজেপির মুখপাত্র আরপি সিং বলেন, ‘রাহুল গান্ধী এর আগেও বিহারে যাত্রা করার পরে দীর্ঘ সময়ের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন। এ বারও তিনি ভিয়েতনামে গিয়ে থাকতে পারেন।’ বিজেপি নেত্রী শাজিয়া ইলমিও রাহুলকে আক্রমণ করে বলেন, ‘রাহুল বেশি দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে পারেন না। ভোট চুরির অভিযোগকে অজুহাত করে তিনি ফের পর্যটনে বেরিয়ে পড়েছেন।’
The Crown Prince has left for Vietnam again! Dream job for everyone: stage a protest, create chaos for a week, then go on vacation for months. But why does Rahul Gandhi visit Vietnam every few months? What does he do there, and whom does he meet? https://t.co/We2xxzy4Y1
— Political Kida (@PoliticalKida) October 19, 2026
বিজেপির এই কটাক্ষের জবাবে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘কে কখন কোথায় যাবেন, তা নিয়ে এত বিতর্কের কী আছে? রাহুল গান্ধী বিরোধী দলনেতা হলেও তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে এবং নিজের দায়িত্বও পালন করেন।’ দীক্ষিত জানান, বিদেশ সফরের সময়ে রাহুল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
FAQ
১. রাহুল গান্ধী কি ভিয়েতনাম সফরে গিয়েছেন?
বিজেপি বিমানের ভিতরের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, রাহুল গান্ধী ভিয়েতনামের উদ্দেশে রওনা হয়েছেন। NDTV-র প্রতিবেদন অনুযায়ী, বিজেপির এই দাবি ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।
২. রাহুল গান্ধীর ভিডিও পোস্ট করে কী বলেছে বিজেপি?
বিজেপি কটাক্ষ করে বলেছে, মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে রাহুল কয়েক দিনের জন্য ভিয়েতনাম ঘুরতে গিয়েছেন।
৩. রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপি কেন প্রশ্ন তুলেছে?
SIR নিয়ে বিরোধীদের আন্দোলনের মধ্যেই তাঁর কথিত বিদেশ সফরকে কেন্দ্র করে বিজেপি প্রশ্ন তুলেছে।
৪. বিজেপির অভিযোগের জবাবে কী বলেছে কংগ্রেস?
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের বক্তব্য, রাহুলের ব্যক্তিগত সফর নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রসঙ্গও তুলেছেন।
৫. SIR নিয়ে রাহুল গান্ধীর অবস্থান কী?
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। বিজেপি ও নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করেছে।
