বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা । ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন রাখঢাক রাখলেও সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর নবম সিজনে এসে নিজেদের প্রেমের অজানা ও মজার সব অধ্যায় ফাঁস করলেন এই নবদম্পতি।
শোয়ের সম্প্রতি প্রকাশিত ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, তিনি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। সঙ্গে সঙ্গে রাশমিকা ‘না’ সূচক মাথা নাড়লে আসল সত্য ফাঁস করেন বিজয়। হেসে তিনি জানান, বরং রাশমিকাই তাঁকে অন্তত ১০০ বার বিয়ের কথা বলেছেন!
কান্নাজড়িত বা রাখঢাকের দিন শেষ করে রাশমিকা অকপটে স্বীকার করেন যে, তিনি টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য রাজি করানোর পেছনে লেগেছিলেন। এরপর করণের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তাঁরা। র্যাপিড-ফায়ার রাউন্ডে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে আল্লু অর্জুনকে বেছে নেন রাশমিকা । অন্যদিকে, বিজয় ছাড়া অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ভালো মানায় করণ এমন প্রশ্ন করতেই রশ্মিকা বলে ওঠেন, ‘কারো সঙ্গেই না!’ স্ত্রীর কথায় সায় দিয়ে হেসেই বিজয় বলেন, বিবাহিত জীবনের প্রথম নিয়মই হলো স্ত্রীর সব কথায় সায় দেওয়া।
২০১৮ সালের ‘গীত গোবিন্দম’ ও পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তেলেগু ও কোডাভা রীতি মেনে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। ব্যক্তিগত জীবনের এই মিষ্টি রসায়নের পর বড়পর্দাতেও ফের ম্যাজিক ছড়াচ্ছেন তাঁরা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবলী’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই দম্পতি, যা গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলছে।
সংশ্লিষ্ট সংবাদ: রশ্মিকা মন্দানা
০৬ আগস্ট ২০২৩
১০ আগস্ট ২০২২
১২ জুলাই ২০২২
