শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাদীকে বলা হয়েছে, আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’। বিস্তারিত পড়ুন...
সরাইল থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...
অরুণাচল প্রদেশের ৬-৭ কিলোমিটার ভেতরে আসলেই কি ঢুকে পড়েছে চীনের বাহিনী

ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে অস্থিরতা আছে, এই প্রথম তা স্বীকার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যেকোনো ভুল-বোঝাবুঝি এড়াতে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে। বিস্তারিত পড়ুন...
মেসিকে পুরস্কার ও ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন

সবাই জানত, স্পেনের ওভিয়েদোতে লিওনেল মেসির উপস্থিতি সাধারণ কোনো ঘটনা হবে না। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে ফেরার পর থেকেই মেসিকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। কিংবদন্তিকে বরণ করে নিতে ওভিয়েদোর রাস্তায় দুপাশে দাঁড়িয়েছিল হাজারো মানুষ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে ঘিরে কদিন ধরে যেমন উন্মাদনা চলছে সেটা ২০২৩ সালে হলিউড কিংবদন্তি মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে! বিস্তারিত পড়ুন...
আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’

বলিউডে সাফল্যের জন্য তিন দশক ধরে বিরামহীন কাজ করেছেন আমির খান। নিখুঁত অভিনয়, ভালো সিনেমা আর নতুন কিছু করার নেশায় ডুবে ছিলেন সব সময়। কিন্তু কাজের পেছনে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় যে হারিয়ে ফেলেছেন, তা উপলব্ধি করেছেন দেরিতে। বড় হয়ে গেছে তাঁর সন্তানেরা, বদলে গেছে সম্পর্কের সমীকরণ। বিস্তারিত পড়ুন...
