নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে, একাদশ শ্রেনীতে নবাগত শিক্ষার্থীর হাতে বই তুলে দেয় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন জাপ্পি সহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময়, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাসের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন৷
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সরকার থেকে দশম শ্রেনী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হলেও একাদশ শ্রেনী থেকে তা শিক্ষার্থীদের তা নিজ অর্থায়নে কিনতে হয়। কলেজে ভর্তি হওয়া সবার পক্ষে নিজ টাকায় বই কেনা সম্ভব হয়না। সেইসব শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে বিজ্ঞান ,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে।
বই বিতরণকালে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সরকারি ভাবে বিনামূল্যে বই বিতরণের আবেদন জানিয়ে ছাত্রদল নেতা জাহিদ হোসেন জাপ্পি বলেন, আমরা চাই সকলের সমান সুযোগ সুবিধা। কেউ পিছিয়ে থাকুক, এমনটা আমরা চাইনা। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনা ও সৃজনশীলতা বৃদ্ধি সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আমরা পাশে থাকবো।
-20261012123526.jpg&w=1440&q=75)