
ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান ইউপি চেয়ারম্যান রমজান আলী
চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। গতকাল সোমবার বিকেলে ঘোরজান ইউনিয়নে ফুলহারা বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরোও বিগত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোরজান ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ। ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। আরো উপস্থিত ছিলেন, থানা
