রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
-
মো. গোলাম কিবরিয়া-রাজশাহী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৯:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ৫০৩ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৮ অক্টোবর রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।
মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
জনপ্রিয় সংবাদ
