প্রতিনিধি, সুনামগঞ্জ · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘড়ি কিনুন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।
প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, ‘এর আগেও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি।’
তিনি আরও বলেন, ‘সরকারের মনে রাখতে হবে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ঝুঁকিতে পড়বে।’
গুগলে আমাদের খবর পেতে
