৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।
এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে নিয়োগপ্রাপ্তদের প্রতি ৫ নির্দেশনা দেওয়া হয়ে হয়েছে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ২০২৫ সালের ২৭ নভেম্বর। প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট হলো।
পিএসসির সুপারিশ করেছিল ১ হাজার ৮০৭ প্রার্থীকে। প্রজ্ঞাপন হলো ১ হাজার ৭০২ প্রার্থীর, অর্থাৎ বাদ পড়লেন ১০৫ প্রার্থী।
নির্দেশনা ও শর্তগুলো-
১. নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ১ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। বেতনস্কেল: (গ্রেড–৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
২. চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
৩. দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে।
৪. একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যানা ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।
৫. যদি তিনি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
আজকালের খবর/বিএস
