গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবাভাণ্ডারীর ১৪ অক্টোবর খোশরোজ শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলে শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর আয়োজনে সম্পন্ন হয়েছে। শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, ও শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্মসচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমির আহমদ, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শওকত আলী চৌধুরী। গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত ত্বরিকা ও দর্শনের আদর্শবাহি সংগঠন আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের দিনব্যপী খতমে কুরআন, খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়াহ্, তাওয়াল্লোদে গাউছিয়া শরীফ সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালিত হয়। খোশরোজ শরীফের বরকতময় রাতে শানে মাইজভাণ্ডারী মাহফিলে মিলাদ পরবর্তী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। এতে তিনি বলেন, আত্মিক উন্নতির জন্য
আধ্যাত্মিক সাধকের জীবনদর্শন অনুশীলন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

