দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টির সূচি প্রকাশ্যে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে খেলবে অ্যাকমি ও ফরচুন।
এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৩১ ডিসেম্বর। ২০২৭ সালের ১ জানুয়ারি থাকছে রিজার্ভ ডে। বরিশালের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২৭ ডিসেম্বর থেকে শুরু প্লে-অফ। ফাইনালসহ এই পর্বের সবগুলো ম্যাচ বরিশালে।
টুর্নামেন্টের ৬ দল– অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
লিগ পর্ব
১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
১৬ ডিসেম্বর: অ্যাকমি বনাম সিটিজেনস ব্যাংক, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর।
১৭ ডিসেম্বর: ফরচুন বনাম সিটিজেনস ব্যাংক, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন, দুপুর ২টা ৪৫ মিনিট, মিরপুর।
২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
২১ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
২২ ডিসেম্বর: ফরচুন বনাম ওয়ালটন, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
২৪ ডিসেম্বর: অ্যাকমি বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর।
২৫ ডিসেম্বর: ফরচুন বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
প্লে-অফ পর্ব
২৭ ডিসেম্বর
এলিমিনেটর: পয়েন্ট তালিকার তৃতীয় দল বনাম চতুর্থ দল, সকাল ১১টা, বরিশাল।
প্রথম কোয়ালিফায়ার: পয়েন্ট তালিকার প্রথম দল বনাম দ্বিতীয় দল, বিকেল ৩টা ৩০ মিনিট, বরিশাল।
২৯ ডিসেম্বর
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
৩১ ডিসেম্বর
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
ফাইনালের রিজার্ভ ডে: ১ জানুয়ারি ২০২৭।
