ছবি: সংগৃহীত
-->ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি।
শুক্রবার (১৬ অক্টোবর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির দপ্তর থেকে প্রকাশিত এক পোস্টে তাদের বিয়ের সংবর্ধনার আমন্ত্রণ পাওয়ার তথ্য জানানো হয়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে এ রেভন্ত রেড্ডির সঙ্গে কাব্য মারানের বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং মা কাভেরী মারানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়।
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran. The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21. #KalanithiMaran #KavyaMaran
— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026
পোস্টে বলা হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরী মারান হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাদের মেয়ে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান আগামী ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করতে পারেন। তবে বিয়ে কিংবা সংবর্ধনার পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত অনিরুদ্ধ বা কাব্য-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। সূত্র: এনডিটিভি
অলি/
