শনিবার আইএসএলে জোড়া ম্যাচ। বিকেল পাঁচটায় প্রথম খেলায় ইন্টার কাশীর মুখোমুখি হবে ওড়িশা এফসি। চলতি মরশুমে উত্তর প্রদেশের একেনে স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলছে ইন্টার কাশী।
- ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আইএসএলে জোড়া ম্যাচ। বিকেল পাঁচটায় প্রথম খেলায় ইন্টার কাশীর মুখোমুখি হবে ওড়িশা এফসি। চলতি মরশুমে উত্তর প্রদেশের একেনে স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলছে ইন্টার কাশী। সেখানে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে ০-২ ব্যবধানে হেরেছিল তারা। এবার ওড়িশার বিরুদ্ধে পয়েন্টের খাতা খুলতে মুখিয়ে রয়েছে কাশীর দলটি। পক্ষান্তরে ওড়িশার শুরুটা সুখের হয়নি। পাঞ্জাবের বিরুদ্ধে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। ফলে তাদের সামনেও জেতার তাগিদ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। দিল্লির বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতে আইএসএল অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে তাদের। অন্যদিকে, চেন্নাইয়ান ড্র করেছিল গোয়ার বিরুদ্ধে। এক পয়েন্ট নিয়ে খাতা খুললেও গত ম্যাচে মন ভরাতে ব্যর্থ চেন্নাইয়ান।
