কুমারখালীতে সাহেব আলী হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জানা গেছে, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। ২০১৩ সালের ৯ অক্টোবর তদন্ত শেষে তৎকালীন ওসি কামাল হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ১২ জনকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। এছাড়া ১০ জনকে খালাস ও অন্য দুজনকে দুই বছর করে কারাদ- দেওয়া হয়।