দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৬:৪২ পিএম
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল ও হোসেন শিকদার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার ১৬ অক্টোবর শুক্রবার কাশীপুর হাটখোলা বড় সিকদার বাড়ী মোছলেহ্ উদ্দিন সিকদারের বাড়ীতে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী কর্মসূচীতে পাঁচশ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
কর্মসূচীতে ছিল দৃষ্টি শক্তি পরীক্ষা ও ছানী রোগী বাছাই, ডায়াবেটিক রোগ নির্ণয়, শিক্ষা বৃত্তি প্রদান, বৃক্ষ বিতরণ, বৃক্ষ রোপন, রক্তের গ্রæপ নির্ণয়, শিক্ষা সামগ্রী বিতরণ মেডিক্যাল ক্যাম্প।
সেবামূলক কর্যক্রমে মিঠু, মিতালী, রাজ্য, তানজিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাকির হোসেন।
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন, পরিচালক মোস্তাফিজুর রহমান, ট্রেজারার শ্রী কান্ত রায় সহ লায়ন ও লিও ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় চিকিৎসা সেবায় চোখের ছানী পরীক্ষা করে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার জন্য রোগী বাছাই করা হয়।
